শিরোনাম

| |

বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 23, 2021 2:05 PM
Print Friendly and PDF

অনলাইন ডেস্ক :: ফরিদপুরের সালথায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সালথা থানা পুলিশ। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার বড়বাংরাইল গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত মিতু আক্তার (২২) উপজেলার সোনাপুর ইউনিয়নের বড়বাংরাইল গ্রামের মেম্বার বকুল মোল্যার মেয়ে এবং মানিকগঞ্জের সাটুরিয়া গ্রামের কুয়েত প্রবাসী মারুফ মিয়ার স্ত্রী। এ বিষয়ে সালথা থানায় একটি ইউডি মামলা হয়েছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, প্রায় ৫ বছর আগে মানিকগঞ্জের সাটুরিয়া এলাকার কুয়েত প্রবাসী মারুফ মিয়ার সাথে ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের বড়বাংরাইল এলাকার বকুল মোল্যার একমাত্র মেয়ের সাথে বিবাহ হয়। স্ত্রীকে রেখে বিয়ের কিছু দিন পরে মারুফ বিদেশ চলে যায়। মিতু বাবার বাড়িতে থেকে নবকাম পল্লি বিশ্ববিদ্যালয় কলেজে লেখাপড়া করতো। গতকাল সোমবার প্রতিদিনের মত রাতে ঘুমাতে যায়। সকাল বেলা পরিবারের সদস্যরা ঝুলন্ত অবস্থায় মিতুর নিথর দেহ দেখতে পায়। মিতুর নিথর দেহ নামানো হলে পরিবারের সদস্য বুঝতে পারে মিতু মারা গেছে।

পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে সালথা থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে মিতুর আত্মহত্যার কারণ জানা যায়নি।

সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুব্রত গোলদার বলেন, খবর পেয়ে আমার সঙ্গীয় ফোর্সসহ আমি নিজে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। ময়না তদন্তের জন্য লাশ ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 26, 2026
Fajr 4:44 am
Sunrise 5:57 am
Zuhr 11:42 am
Asr 3:47 pm
Maghrib 5:27 pm
Isha 6:40 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ