শিরোনাম

| |

অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 20, 2021 12:02 PM
Print Friendly and PDF

অনলাইন প্রতিনিধি :: রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগের একটি টিম।

গ্রেপ্তাররা হলো- মোর্শেদ ওরফে হাড্ডি মোর্শেদ, জাহিদ শেখ, আরমান হোসেন, কবির হোসেন মনা ও রাসেল।

এ সময় তাদের কাছ থেকে ডাকাতির একটি বিদেশি রিভলবার, ৫০ রাউন্ড গুলি, স্বর্ণালংকার, নগদ ১৮ লাখ টাকা এবং ডাকাতি কাজে ব্যবহৃত গ্রীল কাটার যন্ত্রপাতি, চাপাতি, চাকু ও রেঞ্চ উদ্ধার করা হয়।

শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার হাফিজ আক্তার জানান, গত ২০ অক্টোবর হাতিরঝিলের বিশাল সেন্টারের পেছনে এবং ৮ ডিসেম্বর মিরেরবাগ এলাকায় গ্রিল কেটে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির ঘটনা দুটিতে লাইসেন্স করা বিদেশি রিভলবার, ৫০টি গুলি, স্বর্ণসহ টাকা লুট হয়। এ ঘটনায় হাতিরঝিল থানায় দুটি মামলা করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা অপরাধ স্বীকার করেছেন।

গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা হাফিজ আক্তার।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
July 27, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ