শিরোনাম

| |

বরিশালসহ দেশের সব হোটেল-রেস্টুরেন্টের খাবার পরীক্ষার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 18, 2021 2:11 PM
Print Friendly and PDF

বিশেষ প্রতিনিধি :: দেশের সব হোটেল ও রেস্টুরেন্টের খাবার পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিরাপদ খাবার নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন রেস্টুরেন্টে খাবারের মান পরীক্ষা করে যেভাবে গ্রেডিং স্টিকার দেওয়া হচ্ছে এবং নিয়মিত মনিটরিং করা হচ্ছে- সারা দেশেই সেই ব্যবস্থা চালু করতে বলেছেন সরকারপ্রধান।

বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এক অনুষ্ঠানে এই নির্দেশনা দেন তিনি। ‘জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২১’ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, যারা ব্যবসা করতে চায় বা ব্যবসা করছে, দুই পয়সা বেশি কামাই করার জন্য, তারা এই ভেজাল দিতে থাকে, বা পচা-গন্ধযুক্ত খাবার আবার ব্যবহার করে। এ ব্যাপারে একদিকে যেমন সচেতনতা সৃষ্টি করতে হবে। আবার ভেজালের বিরুদ্ধে কঠোরও হতে হবে।

তিনি বলেন, ভেজালকারীদের একদিকে যেমন বোঝাতে হবে, সচেতনতা সৃষ্টি করতে হবে। অপরদিকে কঠোর হস্তে এটা দমনও করতে হবে। দুইদিকে ব্যবস্থা নেওয়া একান্তভাবে দরকার।

এ সময় জনগণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন সরকার প্রধান। পাশাপাশি অনলাইনে অর্ডারভিত্তিক খাবারের মান নিশ্চিত করতেও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, এটা খুব ভালো যে রাজধানীর বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে খাবারের মান পরীক্ষা করে গ্রেডিং স্টিকার দেওয়া হচ্ছে, মনিটরিং করা হচ্ছে। রাজধানীর পাশাপাশি পুরো দেশেই এটা হওয়া দরকার।

নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য যা যা করা দরকার সব করার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, এর জন্য টাকা লাগবে। অর্থমন্ত্রী আমার পাশে আছেন। সমস্যা নাই। তিনি এটা দেখবেন। নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য যা প্রয়োজন সব করব।

হোটেল ইন্টারকন্টিনেন্টাল অনুষ্ঠান প্রান্তে এ সময় কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোছাম্মৎ নাজমানারা খানুমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 30, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ