শিরোনাম

| |

প্রেমিককে নিজের করে পেতে কবিরাজের কাছে গিয়ে ধর্ষণের শিকার।

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: January 13, 2021 8:36 AM
Print Friendly and PDF

অনলাইন ডেস্ক ঃ ঢাকার ধামরাইয়ে কথিত কবিরাজের কাছে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। এ ঘটনায় করা মামলায় মঙ্গলবার রাতে ওই কথিত কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার কবিরাজ মো. ছালাম (৪৫) উপজেলার চৌহাট ইউনিয়নের দক্ষিণ চৌহাট পাড়ার মৃত ওয়ারেজ আলীর ছেলে।

মামলা ও পুলিশ সূত্র জানায়, ওই তরুণী একটি ছেলেকে দীর্ঘদিন ধরে ভালোবাসেন। হঠাৎ তাদের সম্পর্ক ভালো যাচ্ছিল না। পরে নিরুপায় হয়ে ভালোবাসার মানুষটিকে আপন করে পেতে কবিরাজের শরণাপন্ন হন। তখন তিনি ওই কবিরাজের কাছে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন।

ওই তরুণীর ভাষ্য, মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেল ৪টার দিকে কবিরাজ ছালাম তাকে ধর্ষণ করার পর তন্ত্রমন্ত্রের ভয় দেখিয়ে এ ঘটনা কাউকে বলতে না করেন।

কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. রাসেল মোল্লা সাংবাদিকদের বলেন, ওই তরুণী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 26, 2026
Fajr 4:44 am
Sunrise 5:57 am
Zuhr 11:42 am
Asr 3:47 pm
Maghrib 5:27 pm
Isha 6:40 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ