শিরোনাম

| |

সকল বেসরকারি প্রতিষ্ঠানও বন্ধের নির্দেশ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 23, 2020 4:25 PM
Print Friendly and PDF

করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারি অফিস-আদালত ছাড়াও সকল বেসরকারি প্রতিষ্ঠানও বন্ধ থাকবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার (২৩ মার্চ) বিকেলে সচিবালয়ে এক জরুরি ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব এ কথা জানান। এর আগে, ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত পুলিশ, হাসপাতাল ও জরুরী সেবা ছাড়া দেশের সকল সরকারি অফিস-আদালত বন্ধ ঘোষণা করা হয়।

এসময় মন্ত্রিপরিষদ সচিব জানান, সরকারি অফিস-আদালতের পাশাপাশি সকল বেসরকারি প্রতিষ্ঠানও বন্ধ থাকবে। ব্রিফিংয়ে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন এবং সেই আলোকে নির্দেশনা দিচ্ছেন। প্রধানমন্ত্রীর অফিসে দুযোর্গ ব্যবস্থাপনা বিষয়ক বিভাগটি সার্বক্ষণিক খোলা রয়েছে। করোনা মোকাবেলায় ওয়ার্ড পর্যায়ে গ্রাম পুলিশরাও কাজ করছে।

২৬ মার্চ উপলক্ষ্যে সরকারি ছুটির সঙ্গে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল মোট ৫ দিন যুক্ত করে ছুটি ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে ৩ ও ৪ এপ্রিল সরকারি সাধারণ ছুটিও যুক্ত হবে। অর্থাৎ আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল মোট ১০ দিন ছুটি থাকবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 26, 2026
Fajr 4:44 am
Sunrise 5:56 am
Zuhr 11:42 am
Asr 3:48 pm
Maghrib 5:28 pm
Isha 6:40 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ