শিরোনাম

২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৩:৫২

২১ ফেব্রুয়ারি পদ্মা সেতুতে বসবে ২৫তম স্প্যান

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২০ ১২:১৪ অপরাহ্ণ
Print Friendly and PDF

আগামী ২১ ফেব্রুয়ারি পদ্মা সেতুর জাজিরা প্রান্তের ২৯ ও ৩০ নম্বর পিলারের উপর ২৫তম স্প্যান বসানো হবে। এর আগে ২৪তম স্প্যান বসানোর মধ্যে দিয়ে পদ্মা সেতুর ৩.৬০ কিলোমিটার দৃশ্যমান হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ২৫তম স্প্যান বসানোর খবর নিশ্চিত করেন পদ্মা সেতু প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির।

গত ১৪ জানুয়ারি জাজিরা প্রান্তে ৩২ এবং ৩৩ নম্বর পিলারের উপর বসেছে ২১তম স্প্যান এবং ২৩ জানুয়ারি মাওয়া প্রান্তের ৫ এবং ৬ নম্বর পিলারের উপর বসেছে ২২তম স্প্যান। এবং চলতি মাসের ২ ফেব্রুয়ারি বসেছে ২৩তম স্প্যান এবং ১১ ফেব্রুয়ারি বসেছে ২৪তম স্প্যান।

চলতি বছরের জুলাই মাস নাগাদ সবগুলো স্প্যান বসানো শেষ হয়ে যাবে এবং আগামী বছরের জুলাই মাস নাগাদ পদ্মা সেতুর উপর দিয়ে যান চলাচল করবে বলে আশা করা যাচ্ছে। একই সাথে বেশিরভাগ পিলার প্রস্তুত হওয়ার ফলে চলতি বছর প্রতি মাসে তিনটি করে স্প্যান বসানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে জানুয়ারি মাসে বসেছে দুটি স্প্যান এবং ফেব্রুয়ারি মাসে বসতে যাচ্ছে তিনটি স্প্যান।

পুরো সেতুতে মোট পিলারের সংখ্যা ৪২টি। প্রতিটি পিলারে রাখা হয়েছিল ছয়টি পাইল। একটি থেকে আরেকটি পিলারের দূরত্ব ১৫০ মিটার। এই দূরত্বের লম্বা ইস্পাতের কাঠামো বা স্প্যান জোড়া দিয়েই সেতু নির্মিত হচ্ছে। ৪২টি পিলারের ওপর বসবে ৪১টি স্প্যান। স্প্যানের অংশগুলো চীন থেকে তৈরি করে বাংলাদেশে আনা হয়।

প্রসল্প সূত্রে জানা গেছে, পদ্মা বহুমুখী সেতুর মূল সেতু নির্মাণ কাজ ৮৫.৫০ শতাংশ এবং নদী শাসনের কাজ ৬৬ শতাংশ সম্পন্ন হয়েছে। প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭৬.৫০ শতাংশ।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
March 23, 2026
Fajr 4:45 am
Sunrise 5:57 am
Zuhr 12:05 pm
Asr 4:27 pm
Maghrib 6:13 pm
Isha 7:25 pm
Dhaka, Bangladesh
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ