শিরোনাম

| |

বরিশাল নগরীর ৩ নং ওয়ার্ডে সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ,নিম্নমানের সামগ্রী ও পাইলিং ছাড়াই কাজ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: October 23, 2026 12:44 PM
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ৩ নম্বর ওয়ার্ডের পুরান পাড়া মাদ্রাসা থেকে বাগিয়া মাদ্রাসা পর্যন্ত দীর্ঘদিনের অবহেলিত সড়কটির নির্মাণকাজ অবশেষে শুরু হলেও তা নিয়ে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দাদের মাঝে। অভিযোগ উঠেছে, সিটি কর্পোরেশনের কিছু অসাধু কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান ‘নুসরাত বিল্ডার্স’-এর যোগসাজশে অত্যন্ত নিম্নমানের ও দায়সারাভাবে রাস্তার কাজ পরিচালনা করা হচ্ছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ প্রতীক্ষার পর সড়কটির সংস্কার কাজ শুরু হওয়ায় স্বস্তি ফিরেছিল এলাকাটিতে। তবে কাজ শুরু হতেই সামনে আসে মারাত্মক অনিয়ম। সড়কের স্থায়ীত্ব ও সুরক্ষার জন্য যে পাইলিং বা প্রয়োজনীয় ভিত্তি প্রস্তুত করার কথা ছিল, তা সম্পূর্ণ এড়িয়ে গিয়েই সড়ক নির্মাণের কাজ চালানো হচ্ছে। এছাড়া ব্যবহৃত ইট, বালু ও অন্যান্য উপকরণের মান অত্যন্ত নিম্নমানের বলে অভিযোগ তুলেছেন এলাকাবাসী।

​এলাকাবাসীর দাবি, বরিশাল সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কিছু অসাধু ইঞ্জিনিয়ারের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘নুসরাত বিল্ডার্স’ সিডিউল অনুযায়ী কাজ না করে দায়সারাভাবে কাজ শেষ করার পায়তারা করছে। পাইলিং ছাড়া এভাবে নিম্নমানের উপকরণ দিয়ে কাজ সম্পন্ন করা হলে বর্ষা মৌসুম বা ভারী যানবাহনের চাপে অল্প দিনেই সড়কটি আবারও ধসে পড়বে এবং জনগণের ট্যাক্সের টাকা জলে যাবে।

​এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা তীব্র ক্ষোভ প্রকাশ করে অতি দ্রুত এই অনিয়ম বন্ধের দাবি জানিয়েছেন। তারা সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে কাজের সুষ্ঠু তদন্ত ও যথাযথ সিডিউল মেনে মানসম্মত কাজ নিশ্চিত করার জোর দাবি জানান।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 23, 2026
Fajr 4:43 am
Sunrise 5:55 am
Zuhr 11:42 am
Asr 3:49 pm
Maghrib 5:29 pm
Isha 6:42 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ