শিরোনাম

| |

বরিশাল জেলা প্রশাসকের সাথে জেলা যুবদল নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা বিনিময়

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 9, 2026 2:46 AM
Print Friendly and PDF

আরিফুর রহমান : বরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট (ডিসি) মহোদয়ের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন জেলা যুবদলের নেতৃবৃন্দ। আজ জেলা প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতকালে কেন্দ্রীয় যুবদল’র সহ-সভাপতি ও জেলা যুবদল’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন এবং বিশিষ্ট আইনজীবী ও বরিশাল মহানগর বিএনপি’র সাবেক সদস্য সচিব এ্যাডভোকেট মীর জাহিদুল কবির (জাহিদ) মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান।

সৌজন্য সাক্ষাৎকালে নেতৃবৃন্দ জেলা প্রশাসক মহোদয়ের সাথে বরিশালের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, যুবসমাজের উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতাপূর্ণ নানা বিষয়ে নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। এসময় জেলা প্রশাসক মহোদয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং জেলার সার্বিক উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 9, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ