শিরোনাম

| |

গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও ক্যাশিয়ার, ক্ষোভে ফুঁসছেন আমানতকারীরা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: June 29, 2026 9:22 PM
Print Friendly and PDF

জনি আলমগীর কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর কলাপাড়ায় অর্ধশতাধিক গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগে আল-আরাফা ইসলামী ব্যাংকের পাখিমারা আউটলেট শাখার ক্যাশিয়ার মো. রিয়াদুল ইসলাম ইউসুফ উধাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ গ্রাহকরা সোমবার বেলা ১১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে অবস্থিত ব্যাংক আউটলেট ঘেরাও করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।
ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন গ্রাহকের কাছ থেকে টাকা জমা নিলেও সেই অর্থ ব্যাংকের অনলাইন সিস্টেমে অন্তর্ভুক্ত না করে আত্মসাৎ করেন অভিযুক্ত ক্যাশিয়ার। টাকা জমা দেওয়ার পর মোবাইলে এসএমএস না পৌঁছালে সার্ভারের সমস্যার অজুহাত দিয়ে বিষয়টি এড়িয়ে যেতেন তিনি। পরে হিসাব যাচাই করতে গিয়ে গ্রাহক ও ব্যাংকের এজেন্ট বিষয়টি জানতে পারেন। এরপর থেকেই রিয়াদুল ইসলাম ইউসুফ আত্মগোপনে রয়েছেন বলে অভিযোগ করা হয়।
শুধু গ্রাহকদের অর্থই নয়, ব্যাংকের এজেন্ট মোস্তাফিজুর রহমান আইয়ুব আলীর মাদার অ্যাকাউন্ট থেকেও ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
ব্যাংকের এজেন্ট মোস্তাফিজুর রহমান আইয়ুব আলী বলেন, “ঘটনাটি ব্যাংক কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ভুক্তভোগী গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া আমার মাদার অ্যাকাউন্ট থেকেও ১০ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে।”
এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। ভুক্তভোগীরা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার, আত্মসাৎ হওয়া অর্থ উদ্ধার এবং তাদের আমানত ফেরতের দাবি জানিয়েছেন।
#####
জনি আলমগীর
কুয়াকাটা পটুয়াখালী প্রতিনিধি
২৯/০৬/২০২৬

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 10, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ