শিরোনাম

| |

বরিশালে কোতয়ালি থানা থেকে অবৈধ সুবিধা না পেয়ে,ওসির বিরুদ্ধে অপপ্রচার

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: June 28, 2026 1:18 AM
Print Friendly and PDF

বিশেষ সংবাদ দাতা বরিশাল মেট্রোপলিটন এর কোতোয়ালি মডেল থানা থেকে অবৈধ সুবিধা না পেয়ে অপপ্রচারে মেতে উঠেছে একটি কুচক্রী মহল।বিভিন্ন মিথ্যা, বানোয়াট,ভিত্তিহীন,মনগড়া তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করায় বিভিন্ন মহল থেকে সমালোচনার ঝড় উঠেছে।

৫ই আগস্ট এর আগে যারা সব সময় কোতোয়ালি মডেল থানার আশপাশে ঘুরঘুর করত এবং দালাল চক্রের সদস্য ছিল সেই চক্রটি তাদের অবৈধ স্বার্থ হাসিল করতে না পেরে বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানা পুলিশের সদস্যদের কে নিয়ে বিভিন্ন আজেবাজে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে বাংলাদেশ পুলিশকে হেও প্রতিপন্ন করার পাঁয়তারা চালাচ্ছে।ওই কুচক্রী মহলটি মিথ্যা সংবাদ প্রকাশ করার পর থেকে নেটিজেনরা মিথ্যা সংবাদের বিরুদ্ধে বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট ও কমেন্ট দিয়ে মিথ্যা সংবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।

একাধিক নেটিজেনরা বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট ও কমেন্ট করে বিরোধিতা করেন।নেটিজেনদের মধ্যে একজন হলেন কাজী মোহাম্মদ জাহাঙ্গীর তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে যে পোস্টে দিয়েছেন তা হুবাহু তুলে ধরা হলো, আর পোষ্টি হল, “কার ঈশারায় কোতোয়ালি মডেল থানার ক্লিন ইমেজের ওসি আল মামুনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে তাকে জড়িয়ে মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করা হচ্ছে?”।

তিনি ছাড়াও একাধিক নেটিজেনরা কোতোয়ালি মডেল থানা পুলিশের ক্লিন ইমেজের ওসিকে নিয়ে লেখালেখি করেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার মোঃ আশিক সাঈদ যোগদান করার পর থেকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ নতুন প্রাণ পেয়ে সততার সাথে কাজ করে সর্ব মহলে প্রশংসায় ভাসছেন।

বর্তমান পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে যোগদান করার পর থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট কুচক্রী মহলদেরকে গ্রেফতার করে ইতিমধ্যেই বরিশাল মেট্রোপলিটন পুলিশকে সারা বাংলাদেশে একটি মডেল পুলিশ বাহিনী হিসেবে উপহার দিতে সক্ষম হয়েছেন। বর্তমান মেট্রোপলিটন পুলিশ কমিশনারের তৎপরতা ও দিকনির্দেশনায় যে পরিমাণ মাদক উদ্ধার,সন্ত্রাস দমন, কিশোর গ্যাং দমন, বরিশাল মহানগরী এলাকাকে সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়া সহ তার যে সকল ভালো উদ্যোগ তা এখন সর্বমহলে প্রশংসনীয় হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এমন প্রশংসনীয় কাজে ঈরসান্বিত হয়ে হয়তোবা কুচক্রী মহলটি এমন একটি মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ প্রতিবেদককে বলেন, আমি বরিশাল কোতোয়ালি মডেল থানায় যোগদান করার পর থেকে সততা ও নিষ্ঠার সাথে আমার দায়িত্ব শতভাগ সততার সাথে পালন করার চেষ্টা করে যাচ্ছি।তিনি আরো বলেন বর্তমান পুলিশ কমিশনার স্যারের দিক নির্দেশনায় আমি অনেক মাদক বিরোধী অভিযান সহ কুচক্রী মহল দমনে কাজ করে যাচ্ছি।, তাই কেবা কারা বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের বিরুদ্ধে এবং বাংলাদেশ পুলিশ বাহিনীদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে তা আমি জানিনা।হয়তো বা কারো স্বার্থে আঘাত লাগার কারণে এ ধরনের মিথ্যা বানোয়াট অপপ্রচার চালাতে পারে বলে তিনি ধারণা করেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 12, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ