শিরোনাম

২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ২:২৯

উজিরপুরে ময়না শিশু পার্কে অবৈধ ঝুপড়ি ঘর ও অনিয়মের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: জুন ২২, ২০২৬ ৮:৫৫ অপরাহ্ণ
Print Friendly and PDF

উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলার সাতলা এলাকায় অবস্থিত “ময়না শিশু পার্ক অ্যান্ড রিসোর্ট”-এ অনুমোদনবিহীন ঝুপড়ি ঘর নির্মাণ, বাণিজ্যিকভাবে ভাড়া প্রদান এবং অনিয়মের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা জানান, আজ ২২ জুন সাংবাদিক ও সচেতন মহলের দেওয়া তথ্যের ভিত্তিতে উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহেশ্বর মন্ডল ঘটনাস্থলে গিয়ে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে পার্কের ভেতরে নির্মিত একাধিক ঝুপড়ি ঘর ও অস্থায়ী স্থাপনা চিহ্নিত করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, এসব ঘর কোনো অনুমোদন বা নীতিমালা ছাড়াই নির্মাণ করা হয়েছে এবং বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছিল।

স্থানীয় সূত্র ও অভিযোগে জানা গেছে, এসব ঘর প্রতিরাতে প্রায় ১,০০০ টাকা করে ভাড়া দেওয়া হতো। পাশাপাশি দূর-দূরান্ত থেকে আগত কিছু কপোত-কপতির রাত্রিযাপন এবং সেখানে মাদক সেবনেরও অভিযোগ উঠেছে, যা এলাকায় উদ্বেগের সৃষ্টি করেছে।

এ সময় পার্ক কর্তৃপক্ষকে আগামী তিন দিনের মধ্যে সকল অবৈধ ঝুপড়ি ঘর অপসারণের কঠোর নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা অমান্য করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রশাসন সতর্ক করেছে।

অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল বলেন, “অনুমোদনবিহীন স্থাপনা, অবৈধ বাণিজ্য এবং নীতিমালা লঙ্ঘনের কোনো সুযোগ নেই। প্রাথমিকভাবে স্থাপনাগুলো অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে এবং নির্দেশনা বাস্তবায়ন না হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে স্থানীয় সচেতন মহল এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং শিশুদের জন্য নির্ধারিত পার্কের পরিবেশ রক্ষার দাবি জানিয়েছেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
June 24, 2026
Fajr 3:44 am
Sunrise 5:08 am
Zuhr 12:00 pm
Asr 4:41 pm
Maghrib 6:52 pm
Isha 8:16 pm
Dhaka, Bangladesh
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ