শিরোনাম

| |

কুয়াকাটায় বিশ্ব মহাসাগর দিবস পালিত

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: June 8, 2026 7:19 PM
Print Friendly and PDF

জনি আলমগীর কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি:

বিশ্ব মহাসাগর দিবস ২০২৬ উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটায় র‍্যালি, সচেতনতামূলক আলোচনা সভা ও সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের উদ্যোগে এবং ফিশনেট প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে সকাল ৮টায় কুয়াকাটা ফিশ ফ্রাই মার্কেট থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট এলাকায় গিয়ে শেষ হয়। এতে শতাধিক মৎস্যজীবী, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
র‍্যালি শেষে জিরো পয়েন্ট এলাকায় অনুষ্ঠিত সচেতনতামূলক আলোচনা সভায় বক্তারা সামুদ্রিক সম্পদ সংরক্ষণ, টেকসই মৎস্য আহরণ, প্লাস্টিক দূষণ রোধ এবং মহাসাগরের পরিবেশগত ভারসাম্য রক্ষায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত ছিলেন নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান, প্রচার ও দপ্তর সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন সহ স্থানীয় মৎস্যজীবী নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীরা কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। এ সময় সৈকতের বিভিন্ন স্থান থেকে প্লাস্টিক, পলিথিন ও অন্যান্য বর্জ্য সংগ্রহ করা হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
ফিশনেট প্রকল্পের আওতায় উত্তরণের বাস্তবায়নে এবং ওশান গ্রান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহযোগিতায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফিশনেট প্রকল্পের এরিয়া ম্যানেজার মো. আবু এমরান এবং টেকনিক্যাল অফিসার (লাইভলিহুড) মো. শাহজাহান আলী। কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেন সিঁড়ি ও উত্তরণের ফিল্ড ফ্যাসিলিটেটররা।
আয়োজকরা জানান, বিশ্ব মহাসাগর দিবস উপলক্ষে এ কর্মসূচির মাধ্যমে সামুদ্রিক পরিবেশ সংরক্ষণ, টেকসই মৎস্য ব্যবস্থাপনা এবং উপকূলীয় জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বৃদ্ধির বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।
####
জনি আলমগীর
কুয়াকাটা, পটুয়াখালী প্রতিনিধি
০/৮/০৬/২০২৬

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 10, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ