শিরোনাম

| |

বরিশাল জেলা’য় সেরা থানা হিসেবে মনোনীত “মেহেন্দিগঞ্জ থানা” সেরা ওসি মমিন উদ্দিন।

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: June 16, 2026 12:08 AM
Print Friendly and PDF

রাকিব খান মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:::মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অসামান্য ভূমিকা রাখায় মে/২০২৬ মাসের সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতে মেহেন্দিগঞ্জ থানা বরিশাল জেলার “শ্রেষ্ঠ থানা” হিসেবে মনোনীত হয়েছে। একইসাথে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মমিন উদ্দিন “শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ” হিসেবেও মনোনীত হয়েছেন।

এই অর্জনের স্বীকৃতি স্বরূপ মেহেন্দিগঞ্জ থানার ওসি মোঃ মমিন উদ্দিনকে আজ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বরিশাল জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার জনাব এ. জেড. এম. মোস্তাফিজুর রহমান, পিপিএম মেহেন্দিগঞ্জ থানার ওসি মোঃ মমিন উদ্দিনের হাতে এই ক্রেস্ট তুলে দেন।

শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি- এই মূলমন্ত্রে কাজ করে যাওয়া মেহেন্দিগঞ্জ থানা পুলিশের সামগ্রিক কর্মকাণ্ডের ভিত্তিতেই এই স্বীকৃতি দেওয়া হয়। মাদক নির্মূল, আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও সেবার মানোন্নয়নে থানার প্রশংসনীয় পারফরম্যান্স মূল্যায়ন করা হয়।

মেহেন্দিগঞ্জ থানার ওসি মোঃ মমিন উদ্দিন দায়িত্ব গ্রহণের পর থেকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন। তার নেতৃত্বে থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং মাদকমুক্ত সমাজ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনসেবায়ও থানা পুলিশ প্রশংসা কুড়িয়েছে।

পুরস্কার গ্রহণের পর ওসি মোঃ মমিন উদ্দিন বলেন, এই স্বীকৃতি মেহেন্দিগঞ্জ থানার প্রতিটি সদস্যের কঠোর পরিশ্রম ও আন্তরিকতার ফল। পুলিশ সুপার স্যারের দিকনির্দেশনা এবং মেহেন্দিগঞ্জবাসীর আন্তরিক সহযোগিতা ছাড়া এই অর্জন সম্ভব ছিল না। মাদকমুক্ত ও নিরাপদ মেহেন্দিগঞ্জ গড়তে আমাদের অভিযান ও জনসেবা অব্যাহত থাকবে।

মেহেন্দিগঞ্জ থানার এই অর্জনে খুশি স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী। তারা আশা প্রকাশ করেন, ওসি মোঃ মমিন উদ্দিনের যোগ্য নেতৃত্বে মেহেন্দিগঞ্জ আরও নিরাপদ ও মাদকমুক্ত হবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 20, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ