শিরোনাম

| |

পটুয়াখালীর কুয়াকাটায় বজ্রপাতে জেলের মৃত্যু।

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: June 8, 2026 3:59 PM
Print Friendly and PDF

জনি আলমগীর কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কুয়াকাটায় বজ্রপাতে আঃ মান্নান হাওলাদার (৫৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার লতাচাপলী ইউনিয়নের মম্বিপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আঃ মান্নান হাওলাদার ওই এলাকার মৃত সুলতান হাওলাদারের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার ভোর ৫টার দিকে আঃ মান্নান হাওলাদার স্থানীয় কয়েকজন সঙ্গীর সঙ্গে মথিপাড়া এলাকার ৩৩ কানি নামক স্থানে মাছঘাটে মাছ ধরতে যান। মাছ ধরা শেষে সকাল সাড়ে ১০টার দিকে বাড়ি ফেরার পথে হঠাৎ কালবৈশাখী ঝড়ের সঙ্গে ঘন ঘন বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হন।
পরে তার সঙ্গীরা দ্রুত তাকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে মো. মেহেদী হাসান জানান, বজ্রপাতে তার বাবার বাম কানে আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় বিষয়টি আইনানুগ প্রক্রিয়ার জন্য মহিপুর থানাকে অবহিত করা হয়েছে। বর্তমানে নিহতের মরদেহ নিজ বাড়িতে রাখা হয়েছে।
এ বিষয়ে মহিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অনিমেষ হালদার বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনি আলমগীর
কুয়াকাটা, পটুয়াখালী প্রতিনিধি
মোবাইল: ০১৭১০-১২০৮৭০

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 10, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ