শিরোনাম

১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:৩০

কুয়াকাটায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন।।

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: জুন ১৩, ২০২৬ ৬:৫০ অপরাহ্ণ
Print Friendly and PDF

জনি আলমগীর কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি::পর্যটন নগরী কুয়াকাটায় সারা দেশের ন্যায় প্রধানমন্ত্রী ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেল ৪টায় কুয়াকাটা-ঢাকা মহাসড়কের পাশে কচ্ছপখালী মিয়াওকি ফরেস্ট এলাকায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাউছার হামিদ।


এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন সাদেক, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক হোসাইন আমির, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন ঘরামীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী সুজন আহমেদ, হিসাব নিরীক্ষণ কর্মকর্তা আনোয়ার হোসাইন গাজী, নিম্নমান সহকারী জয়দেব গয়ালী এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
আয়োজকরা জানান, পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, কর্মসূচি বিএনপির অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল। দলটির চেয়ারম্যান তারেক রহমান মালুমঘাটে কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে এ অঙ্গীকার বাস্তবায়নের কার্যক্রম শুরু করেন। তারই ধারাবাহিকতায় কুয়াকাটা পৌরসভাসহ কলাপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। কর্মসূচির প্রথম ধাপে প্রায় ২ হাজার গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর সরকার বিভিন্ন নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি, ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় নেতাদের সম্মানী ভাতা এবং ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া কার্ড ও সম্মানী প্রদানের কার্যক্রম চালু করা হয়েছে।
পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আগামী পাঁচ বছরে দেশব্যাপী এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
১৩ জুন ২০২৬
জনি আলমগীর
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
June 16, 2026
Fajr 3:43 am
Sunrise 5:07 am
Zuhr 11:58 am
Asr 4:39 pm
Maghrib 6:50 pm
Isha 8:14 pm
Dhaka, Bangladesh
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ