শিরোনাম

| |

পটুয়াখালীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, আটক ৩

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 31, 2026 10:19 PM
Print Friendly and PDF

জনি আলমগীর কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি::

পটুয়াখালীর কলাপাড়ায় তাজুল ইসলাম (১৬) নামের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রিয়াদ (১৭), সজীব খান (১৭) ও হৃদয় মোল্লা (১৮) নামের তিন যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
গতকাল রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাজুল ইসলাম ওই গ্রামের ফারুক হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ওই এলাকার কামাল মৃধার বাড়িতে তাঁর মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান চলাকালে তাজুলকে বাড়ির পেছনের বিলে ডেকে নিয়ে দুর্বৃত্তরা তলপেটে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। পরে তার ডাকচিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর স্থানীয়রা সন্দেহভাজন হিসেবে তিন যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। আটক তিন যুবককে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

জনি আলমগীর
কুয়াকাটা পটুয়াখালী প্রতিনিধি
তারিখ ৩১/০৫/২০২৬
মোবাইল ০১৭৩৪৭৭৩৫৮০

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 9, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ