শিরোনাম

| |

লালমোহন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মেয়র’র ৭ম মৃত্যু বার্ষিকী উদযাপন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 14, 2026 9:08 PM
Print Friendly and PDF

মুশফিক হাওলাদার লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলা বিএনপির সাবেক সভাপতি, লালমোহন পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র ও লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মরহুম এনায়েত কবীর পাটোয়ারীর ৭ম মৃত্যু বার্ষিকী ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপি সকল অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে বৃহস্পতিবার আসরবাদ লালমোহন উপজেলা বিএনপির কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

লালমোহন করিম রোড জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আওয়ালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, প্রেসক্লাব সভাপতি ও মরহুমের একমাত্র ছোট ভাই সোহেল মো. আজিজ শাহিন পাটোয়ারী, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, ধলীগৌরনগর পশ্চিম শাখা বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন নসু প্রমুখ।

এসময় বক্তারা কবির পাটোয়ারীর দীর্ঘ রাজনৈতিক, সামাজিক ও অর্থনীতিক জীবনের কার্মকান্ড স্মৃতিচারণ করে এবং তার রুহের মাগফেরাত কামনা করেন।
আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল আওয়াল।
আলোচনা সভা ও দোয়া মোনাজাতে লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 21, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ