শিরোনাম

| |

যে যেখানে অবস্থান করছেন সেখানে ঈদ করুন: কাদের

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 19, 2020 2:36 PM
Print Friendly and PDF

করোনা সংক্রমণকালে ঈদে যে যেখানে অবস্থান করছেন সেখানে অবস্থান করেই ঈদ পালন করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, আবারও অনুরোধ করব যে যেখানে অবস্থান করছেন সেখানে থাকুন। ঈদ সেখানে করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, স্থানান্তর আপাতত বন্ধ রাখুন।

মঙ্গলবার সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে এক ভিডিওবার্তায় ওবায়দুল কাদের এ আহ্বান জানান।

তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় আমরা এ দুর্যোগ কাটিয়ে উঠব ইনশাল্লাহ।

ওবায়দুল কাদের বলেন, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি করোনা সংকটকালে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মানুষ দলে দলে গ্রামমুখী হয়েছে, যা অত্যন্ত বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করতে পারে। জেনেশুনে এমন ভয়ানক পরিস্থিতি তৈরি অনাকাঙ্ক্ষিত। এতে নিজেরা যেমন ক্ষতিগ্রস্ত হবে তেমনি আমরা আশপাশের অন্যদের জীবন ও জীবিকায় হুমকি ডেকে আনব।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 6, 2026
Fajr 4:49 am
Sunrise 6:03 am
Zuhr 11:41 am
Asr 3:40 pm
Maghrib 5:20 pm
Isha 6:34 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ