শিরোনাম

| |

লোকালয় থেকে হরিণ উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত করলো বরগুনার বনবিভাগ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 11, 2026 11:13 PM
Print Friendly and PDF

বরগুনা প্রতিনিধি ::: বরগুনার পাথরঘাটা উপজেলার সুন্দরববন সংলগ্ন লোকালয় থেকে স্থানীয়দের সহযোগিতায় একটি মায়া হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। সোমবার (১১ মে) সকাল ৬টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের গাব্বারিয়া গ্রামে হরিণটি উদ্ধার করা হয়।
স্থানীয় আসাদুল জানান, তিনি মাঠে কাজ করার সময় দূর থেকে হরিণটিকে আসতে দেখেন। কয়েকটি কুকুর হরিণটিকে তাড়া করলে এটি দৌড়ে জালে আটকে পড়ে। সেখান থেকে ছাড়িয়ে দিলে হরিণটি মোস্তফা ফরাজির বাড়ির পুকুরপাড়ে গিয়ে আশ্রয় নেয়।
মোস্তফা ফরাজি জানান, হরিণটি কোথা থেকে এসেছে তা বলতে পারছেন না। কুকুরের তাড়া খেয়ে তার বাড়ির পুকুরপাড়ে এসে আটকে পড়ে। পরে তিনি বনবিভাগে খবর দেন। বনবিভাগের লোক এসে হরিণটি উদ্ধার করে নিয়ে যায়।

এ বিষয়ে বন বিভাগের জ্ঞানপাড়া বিট কর্মকর্তা সুরজিৎ চৌধুরী বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বনবিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে হরিণটি উদ্ধার করেছে। হরিণটি অসুস্থ। প্রয়োজনীয় চিকিৎসা শেষে সুন্দরবনে অবমুক্ত করা হবে।
তিনি আরো জানান, হরিণটি কোনো চোরাকারবারি এলাকায় এনেছেন কি-না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে এবং কোনো ব্যক্তি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 11, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ