শিরোনাম

| |

কুয়াকাটায় মাদকবিরোধী অভিযানে আটক ১, উদ্ধার ৩০০ গ্রাম গাঁজা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 4, 2026 10:21 PM
Print Friendly and PDF

জনি আলমগীর কুয়াকাটা ( কলাপাড়া) প্রতিনিধি:: পটুয়াখালীর কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ জুয়েল (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৪ মার্চ ) দুপুর একটা দিকে কুয়াকাটা কেরানীপাড়া গেস্ট হাউজের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালী ও মহিপুর থানা পুলিশের একটি যৌথ দল অংশ নেয়।

অভিযান চলাকালে সন্দেহভাজন জুয়েলের দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত জুয়েলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
###
জনি আলমগীর
কুয়াকাটা ( কলাপাড়া ) প্রতিনিধি
০১৭৩৪৭৭৩৫৮০

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 24, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ