শিরোনাম

| |

বাউফলে ৫০০পিচ ইয়াবা সেচ্ছাসেবক দল ও ডেভিল হান্টে সেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 19, 2025 7:32 PM
Print Friendly and PDF

বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে গত রাতে অভিযান চালিয়ে ৫০০ পিচ ইয়াবাসহ আদাবাড়িয়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক লিটন খন্দকার এবং ভাংচুর মারধরের মামলায় জেলা সেচ্ছাসেবক লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মশিউর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বাউফল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকেরও দায়িত্ব পালন করেছিলেন।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই মাদক কান্ডে জড়িত ছিলেন সেচ্ছাসেবক দলের নেতা লিটন খন্দকার। আর সেচ্ছাসেবকলীগের নেতা মশিউর রহমান বিএনপির সমাবেশে হামলা ভাংচুর ও মারধরের ঘটনায় জড়িত ছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে। গতকাল রাতে উপজেলার নওমালা ও আদাবাড়িয়া ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় সেচ্ছাসেবক দল নেতার বাড়ীতে তল্লাশি চালিয়ে ৫০০ পিচ ইয়াবা জব্দ করা হয়। বাউফল থানার ওসি মো. কামাল হোসেন জানান, সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক ও চাঁদাবাজীর ১৭টি মামলা রয়েছে। আটক দুজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

১৯.০৪.২৫

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 27, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ