শিরোনাম

| |

লালমোহনে কোকো’র মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিএনপির দোয়া মোনাজাত

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: January 24, 2025 11:24 PM
Print Friendly and PDF

মোঃ মুশফিক হাওলাদার লালমোহন (ভোলা) প্রতিনিধি::- ভোলার লালমোহনে জাতীয়তাবাদি দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দম্পত্তির কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো’র ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির কার্যালয়ে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় আরাফাত রহমান কোকো ও জিয়াউর রহমানের পরকালের জীবনে শান্তি কামনা, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে দোয়া করেন উপস্থিতিরা।

লালমোহন পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া ঝান্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন করিম রোড জামে মসজিদের খতিব মাওলানা আবদুল আউয়াল।

এসময় দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. ফরিদ উদ্দিন, শফিউল্লাহ হাওলাদার, পৌরসভা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন ইমরান, যুগ্ম সম্পাদক নিরব হাওলাদার, উপজেলা জাসাসের সভাপতি আজাদুর রহমান, পৌরসভা শ্রমিকদলের সভাপতি হাসান হাওলাদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 26, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ