শিরোনাম

| |

নলছিটিতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে জনসমাবেশ অনুষ্ঠিত

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: December 13, 2024 12:04 AM
Print Friendly and PDF

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধিঃঝালকাঠির নলছিটিতে দেশনায়ক তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপিও অঙ্গসংগঠনের আয়োজনে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে অনুরাগ মাদ্রাসা ময়দানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আহবায়ক এ্যাডভোকেট সৈয়দ হোসেন, প্রধান বক্তা জেলা বিএনপির সদস্য সচিব, এ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন।

আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি, এ্যাডভোকেট আনিচুর রহমান খান হেলাল, সাধারণ সম্পাদক সেলিম গাজী, পৌর বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমান।
৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি, আব্দুর শুক্কুর হাওলাদারের সভাপতিত্বে বিএনপিও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান বক্তা এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল সংখ্যক আসন নিয়ে সরকার গঠন করবে। বিএনপি ছাড়া এদেশের কোন মানুষের উন্নয়ন সম্ভব না। তিনি আরও বলেন, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দলের প্রয়োজনে মানুষের মঙ্গলের জন্য কাজ করতে হবে।

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 27, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ