শিরোনাম

| |

এই সরকারকে আ,লীগের গড়া সিন্ডিকেট ভাঙতে হবে – জামায়াতে আমির ডাঃ শফিকুল ইসলাম

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: December 1, 2024 11:45 PM
Print Friendly and PDF

মোঃ জুনায়েদ খান সিয়াম,উজিরপুর প্রতিনিধিঃ এই সরকারকে আওয়ামীলীগের সিন্ডিকেট ভাঙতে হবে। আজ পর্যন্ত ফ্যাসিস্টবাদ আওয়ামী লীগ কর্তৃক সিন্ডিকেট ভাঙতে পারে নাই। তিনি আরো বলেন এ সরকার সিন্ডিকেট ভাঙ্গার উদ্যোগ নিলে জনগণ আপনাদের সাথে থাকবে। জামায়াত ইসলাম ক্ষমতায় গেলে দেশ থেকে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজী, ধর্ষণ চিরতরে দেশ থেকে বিদায় নিবে। আমরা স্যালুট জানাই সেই সকল যুবকদের যারা জনগণকে একত্রিত করে আওয়ামী লীগক সরকারকে দেশ থেকে বিদায় করেছে। আমরা আগামীতে এই গর্বিত যুবকদের হাতে দেশটাকে বুঝিয়ে দিতে চাই।

বরিশাল জেলার উজিরপুর উপজেলায় বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় আমীর ডাঃ মোঃ শফিকুর রহমানের পথসভায় পথসভায় এ কথা বলেন। এ সময় ঢাকা বরিশাল মহাসড়কের ইচলাদী বাস স্ট্যান্ডে নেতাকর্মীদের বিশাল ঢল নামে। ১ ডিসেম্বর রবিবার রাত সাড়ে ৮.৪৫ মিনিটের সময় বরিশাল যাওয়ার পথে ইচলাদী বাসষ্ট্যান্ডে উজিরপুর উপজেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক আব্দুল খালেকের সভাপতিত্বে, সেক্রেটারী মোঃ খোকন সরদারের সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাঃ মোঃ শফিকুর রহমান, বিশেষ অতিথি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোঃ মুবারক হোসেন, বরিশাল জেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক আব্দুল জব্বার, বরিশাল জেলা নায়েবে আমীর মাষ্টার আঃ মান্নান, জেলা কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা কাওসার হোসাইন,বাবুগঞ্জ উপজেলা জামায়াত ইসলামীর আমির সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম, উজিরপুর পৌরসভা জামায়াত ইসলামীর আমির মোঃ আল-আমিন সরদার, উপজেলা ছাত্র শিবির সভাপতি গোলাম কিবরিয়া টিপু, উপজেলা কর্মপরিষদ সদস্য, শুরা সদস্য ও ইউনিয়ন আমীর সহ দায়িত্বশীল নেতৃবৃন্দ, উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ