শিরোনাম

| |

প্রতিহিংসার রাজনীতি চান না ববি ছাত্রদল নেতারা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: October 13, 2024 6:51 PM
Print Friendly and PDF

সৈয়দ ফায়জুল ইসলাম :: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা বরিশাল মহানগরীর বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে শারদীয় শুভেচ্ছা ও মতবিনিময় করেন ।
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং নিরাপত্তা প্রদানের আশ্বাস দেন।
এসময় ছাত্রদল নেতা মোঃ রাফি সিকদার বলেন,”২৪ এর ছাত্রজনতার অর্জিত স্বাধীনতা রক্ষা আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য। বিগত দিনের আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়েছিল তা আমরা আর কখনো হতে দেবো না, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। এই ভূখণ্ডের সকল ধর্মের মানুষদের সমান অধিকার নিশ্চিত করতে চাই”।
ক্যাম্পাসের আরেক ছাত্রদল নেতা মোঃ ফয়সাল রহমান তামিম বলেন,” দেশ নতুন করে স্বাধীন হয়েছে । কিন্তু এখনো আওয়ামী দোসরদের কিছু গোষ্ঠী সক্রিয় রয়েছে যারা এই স্বাধীনতা এবং দেশকে পুনঃগঠনে নানা বাধার সৃষ্টি এবং গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন। আমরা চেষ্টা করছি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে এবং দেশের স্বাভাবিক পরিবেশ সৃষ্টি করতে “।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ