শিরোনাম

| |

বাকেরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি বাতিল, অর্থ ত্রাণ তহবিলে

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: August 29, 2024 12:59 AM
Print Friendly and PDF

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি-বন্যা দূর্গতদের কারণে বাকেরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ মতিউর রহমান মোল্লা। তিনি বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪ সেপ্টেম্বর বর্ণাঢ্য রেলি, আলোচনা সভা ও কাঙ্গালী ভোজ বিতরণের আয়োজন ছিল। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জাতীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজনের। কিন্তু বন্যার কারনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে যে অর্থ ব্যয় হওয়ার কথা ছিল, সেটি বন্যা দুর্গতদের ত্রাণ তহবিলে দেওয়া হবে।

বুধবার (২৮ আগস্ট) রাত ৮ টায় বাকেরগঞ্জ বন্দরে উপজেলা বিএনপির কার্যালয়ে বিশেষ কর্মীসভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ১লা সেপ্টেম্বর বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচির মধ্যে শুধু দলীয় পতাকা উত্তোলন এবং দোয়া মিলাদের আয়োজন করা হবে।

কর্মীসভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এ্যাড. মতিউর রহমান মোল্লা, পৌর যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব মোঃ মনির হোসেন প্রমূখ।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ