শিরোনাম

| |

উজিরপুরে বিএনপির উদ্যোগে কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচি  পালিত

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: August 14, 2024 10:22 PM
Print Friendly and PDF

মোঃ জুনায়েদ খান সিয়াম উজিরপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্র ঘোষিত বরিশাল জেলার উজিরপুর উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। ১৪ আগস্ট বুধবার সকাল দশটায় এ কর্মসূচি পালন করা হয়, কর্মসূচির অংশ হিসেবে ডাকবাংলো সংলগ্ন পৌর বিএনপির কার্যালয় থেকে একটি মিছিল উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের  সামনে ৯ নং সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা  মেজর এম এ জলিল স্মৃতিস্তম্ভে  অবস্থান কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা বলেন খুনি হাসিনার সরকার কর্তৃক দেশব্যাপী ছাত্রদের যৌক্তিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পরিকল্পিতভাবে হাজারো ছাত্র ও জনতাকে গুলি করে খুন করেছে। এসময় বিচারের দাবি জানানো হয়।  অবস্থান কর্মসূচিতে উপজেলা  বিএনপির সদস্য সচিব মো: হুমায়ুন খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহবায়ক মো: শহীদুল ইসলাম খান, উপজেলা বিএনপি  সিনিয়ার  যুগ্ন আহবায়ক  এস এম আলাউদ্দিন, যুগ্ন আহবায়ক এ্যাড : মো: আসাদুজ্জামান বাদশা,পৌর বিএনপি’র সদস্য সচিব রোকোনুজ্জামান টুলু,পৌর বিএনপির যুগ্ন আহবায়ক রফিকুজ্জামান লিটন ও প্রমূখ। অবস্থান কর্মসূচিতে  উপজেলার বিএনপির অঙ্গ সংগঠন সহ  সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ