শিরোনাম

| |

নলছিটিতে ফুয়াদ কাজী হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান আটক

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 31, 2024 7:43 PM
Print Friendly and PDF

নলছিটি প্রতিনিধি নলছিটিতে ফুয়াদ কাজী হত্যা মামলায় সিদ্ধকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জেসমিন আক্তারকে আটক করেছে নলছিটি থানা পুলিশ।

জানা গেছে নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিয়াউল ইসলাম ফুয়াদ কাজীকে (৪০) কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসা বাদের জন্য তাকে আটক করেছে পুলিশ।

২৯ মার্চ শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে সিদ্ধকাঠি ইউনিয়নে জেসমিন কাজীর নিজ বাড়ি থেকে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সার্কেল মোঃ মুহিতুল ইসলাম’র নেতৃত্বে তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
৩০ মার্চ শনিবার সকালে ইউপি চেয়ারম্যানকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার অফিসার ইনচার্জ মো.মুরাদ আলী।
অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জানান ফুয়াদ কাজী হত্যার সাথে সম্পৃক্ত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাকে আটক করা হয়েছে।
উল্লেখ্য গত ৭ জানুয়ারি রবিবার রাতে সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামের মসজিদ বাড়ির সামনে আওয়ামী লীগের বিজয় মিছিল শেষে বাড়ি ফেরার পথে ফুয়াদ কাজীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যার ঘটনায় ঘটনায় ৮ জানুয়ারি রাতে ফুয়াদ কাজীর বড় ভাই ফয়সাল কাজী অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন।

অফিসার ইনচার্জ মো.মুরাদ আলী বলেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা ফুয়াদ কাজী হত্যা মামলায় এর আগে ইউপি সদস্য রফিকুল ইসলাম হাওলাদারসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় হত্যার সঙ্গে জড়িত সন্দেহে সিদ্ধকাঠি ইউনিয়নের চেয়ারম্যান কাজী জেসমিন আক্তারকেও আটক করা হয়েছে। তাকে আদালতে প্রেরন করা হবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ