শিরোনাম

| |

উপজেলা নির্বাচনে মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী সাবিনা ইয়াসমিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 12, 2024 4:43 PM
Print Friendly and PDF

বানারীপাড়া প্রতিনিধি:বরিশালের বানারীপাড়ায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী সলিয়াবাকপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক সাবিনা ইয়াসমিন স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বন্দর বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি দুলাল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন পৌর শহরের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সৈয়দ সাইদুর রহমান শাহ্জাহান, উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ও প্রথম শ্রেণির ঠিকাদার ফারুক হোসেন সরদার সিআইপি, উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোল্লা, পৌরসভার সাবেক কাউন্সিলর আনিসুর রহমান, সদর ইউপির সদস্য ও সাবেক প্যানেল চেয়ারম্যান মামুন মল্লিক, সদর ইউপি সদস্য সুমন হোসেন, সদর ইউপির সাবেক সদস্য দীপংকর, আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী ফারুক ঘরামী প্রমুখ। জাতীয় কবিতা পরিষদ বানারীপাড়া শাখার সভাপতি ও প্রেস ক্লাবের সহ-সভাপতি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মামুন আহমেদের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, প্রেস ক্লাবের সহসভাপতি সরদার নজরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঘল সুমন শাফকাত (শুভ), সাংবাদিক আব্দুল আউয়াল, বিশিষ্ট ব্যবসায়ী মামুনুর রশিদ, আনিস মোল্লা, মৎস্যজীবী লীগ নেতা সত্যরঞ্জন সরকার, মাসুম বিল্লাহ্, ফরিদ হোসেন ও কামাল হোসেন প্রমুখ।

বানারীপাড়া, বরিশাল
তারিখ: ১১ মার্চ ২০২৪ খ্রি.।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ