শিরোনাম

| |

বাকেরগঞ্জে নৌকার সমর্থকের উপর হামলার মামলায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেফতার

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: January 13, 2024 11:52 PM
Print Friendly and PDF

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি-দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অবঃ) আবদুল হাফিজ মল্লিকের নৌকা প্রতীকের সমর্থকের উপর হামলার মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ শাহ আলম ঢালীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার সময় উপজেলার লক্ষ্মীপাশা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

বাকেরগঞ্জ থানার মামলা সূত্রে জানা যায়, ৫ জানুয়ারী শুক্রবার রাত ৮টার সময় উপজেলার দুধল মৌ গ্রামের শাহজাহান মোল্লার পুত্র মেহেদী হাসান কৃষ্ণকাঠী মহের হাওলাদারের বাজারে নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ের সামনে নির্বাচনী বিষয় আলাপ আলোচনার সময় গ্রেপ্তারকৃত আসামী মোঃ শাহালম ঢালীসহ স্থানীয় ১০ জন নামধারী ও অজ্ঞাতনামা ২০-২৫ জন স্বতন্ত্র প্রার্থী শামসুল আলম চুন্নুর ট্রাক প্রতীকের সন্ত্রাসীরা রামদা, ছোড়া, দা, কাঠের রুয়া এবং লাঠি সোঠা নিয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকের সমর্থকদের হত্যার উদ্দেশ্যে মারধর করে আহত এবং তাদের ৫ টি মোটরসাইকেল ভাংচুর ও ৫০ হাজার টাকা ছিনািয়া নেয়। এ ঘটনায় আহত আওয়ামী লীগের কর্মী মেহেদী হাসান বাদি হয়ে বাকেরগঞ্জ থানা একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।

বাকিরগঞ্জ থানা অফিসার্স ইনচার্জ মোঃ আফজাল হোসেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শাহআলম ঢালীকে গ্রেফতারের বিষয়টি স্বীকার করে জানান, হামলার সাথে জড়িত বাকি আসামিদেরকে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ