শিরোনাম

| |

ভোলায় নৌকার সমর্থন করায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: January 4, 2024 9:05 PM
Print Friendly and PDF

বিশেষ প্রতিবেদক ::দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা -৩ (লালমোহন-তজুমদ্দিনে) আসনের তজুমদ্দিনে উপজেলায় নৌকা প্রতীকের প্রার্থী নুরনবী চৌধুরী শাওন এর কর্মীকে মারধর করেছে প্রতিপক্ষ ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোঃ জসিম এর স্ত্রী ও সমর্থকরার। ৪ জানুয়ারী বৃহস্পতিবার সারে ৩টার দিকে চাঁদপুর ইউনিয়নের মহাজন কান্দি চানমিয়া বাড়িতে এ ঘটনা ঘঠে। নির্যাতনের শিকার সিরাজ (২৮) চাঁদপুর ইউনিয়নের আব্দুস শহীদ এর ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানায় , দুপুরে ভোলার তজুমদ্দিনের চাঁদপুর ইউনিয়নে মহাজন কান্দি চানমিয়া বাড়িতে সতন্ত্র প্রার্থী মেজর অবঃমো: জসিম এর স্ত্রী ফরজানা আক্তার ঈগল এর পক্ষে ভোট চাইতে যায়। তখন সিরাজ ঈগলে ভোট দেওয়ার কথা অস্বীকার করে একজন নৌকার সমর্থক বলে জানান। এতে ক্ষিপ্ত হয়ে স্বতন্ত্র প্রার্থীর স্ত্রী ফারজানা আক্তার তার উপর চওড়া হয়। এসময় এক পর্যায়ে ঈগলের সমর্থকরা সিরাজ কে মারধর করে। পরে স্থানীয়রা এসে সিরাজকে উদ্ধার করে তজুমদ্দিনের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত সিরাজকে হাসপাতালে দেখতে যান আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রার্থী নূরনবী চৌধুরী শাওন। পরে উন্নত চিকিৎসার জন্য সিরাজকে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
এই ঘটনায় স্বতন্ত্র প্রার্থী মো : জসিম বরিশাল সংবাদ কে জানান, আমার নির্বাচনী প্রতীক ঈগলের পক্ষে আমার সহধর্মিনী ফারজানা আক্তার ভোট চাইতে গেলে কিছু উৎশৃঙ্খল যুবক আমার স্ত্রীকে গালমন্দ করে। তখন আমার স্ত্রী ধাক্কা দেয়।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক জানান, নৌকার প্রার্থীর সমর্থকের উপর স্বতন্ত্র প্রার্থীর স্ত্রীর হামলার একটি ঘটনা ঘটেছে শুনেছি। তবে থানায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ