শিরোনাম

| |

এবি,এম রুহুল আমিন হাওলাদার এর মনোনয়ন পত্র স্থগিত, করেছে রিটানিং অফিস ও জেলা প্রশাসক

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: December 4, 2023 2:03 AM
Print Friendly and PDF

বিশেষ প্রতিনিধি পটুয়াখালী ::২০২৪ সালের ৭ ফেব্রুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পটুয়াখালী জেলায় দাখিলকৃত মনোনয়ন পত্র বাছাই অনুষ্ঠানে পটুয়াখালী ১ (সদর,দুমকি, মির্জাগঞ্জ) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদারের মনোনয়ন স্থগিত করেছে পটুয়াখালী জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম।

রবিবার সকাল ১০ টায় পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়ন পত্র যাচাই বাছাই অনুষ্ঠানে কর বকেয়া থাকার অভিযোগ উত্থাপিত হওয়ায় তার মনোনয়ন স্থগিত করা হয়
ঐ বৈঠকে।

বাছাই অনুষ্ঠানে উপস্থিত সহকারী কর কমিশনার মোঃ মাসুদ রানা জানান, কর অঞ্চল ঢাকা ৮ সার্কেল ১৬০ এ রুহুল আমিন হাওলাদারের ৮৮৬৯৮১১ টাকা কর বকেয়া থাকার অভিযোগ উত্থাপন করলে জেলা রিটানিং কর্মকর্তা মনোনয়ন পত্র স্থগিত করেন এসময়।

উক্ত বাছাই অনুষ্ঠানে জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক নূর কুতুবুল আলম সাংবাদিকদের জানান, যাদের মনোনয়ন স্থগিত করা হয়েছে তারা আগামীকাল সোমবার বিকেল ৪ টার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে তাদের বিষয় চূড়ায় সিদ্ধান্ত নেয়া হবে।

এছাড়া পটুয়াখালী ১ আসনে ঋন খেলাপীর দায়ে বাংলাদেশ কংগ্রেস এর নাসির উদ্দীন এবং জাকের পার্টির মিজানুর রহমানের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হেয় উক্ত অনুষ্ঠানে।

অপরদিকে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের কাগজপত্র সঠিক না থাকায় মহিউদ্দিন মামুনের মনোনয়ন পত্র স্থগিত করা হয়।

এদিকে পটুয়াখালী-২ আসনে দালিলিক তথ্য ভুল থাকার দায়ে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো.মহাসিন হাওলাদারের মনোনয়ন পত্র স্থগিত করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পটুয়াখালী-২ আসনের বাছাই কার্যক্রম চলমান রয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও রুহুল আমিন হাওলাদারের মনোনয়ন পত্র বাতিল হয়েছিল। তবে ১০ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি পটুয়াখালী ১ আসন থেকে সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ