শিরোনাম

৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ১০:০০

দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক সহাবস্থান জরুরি

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৩ ১:৫৩ পূর্বাহ্ণ
Print Friendly and PDF

বিশেষ প্রতিনিধি ::নাগরিক নিরাপত্তা, অর্থনৈতিক প্রবৃদ্ধি, উন্নয়নের সুষম বন্টন, আইনের শাসন, দুর্ণীতি প্রতিরোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি একটি দেশের উন্নয়নের জন্য খুবই জরুরি। আর এগুলো বাস্তবায়ন করতে হলে রাজনৈতিক সহাবস্থান থাকতে হবে। শনিবার বরগুনার আরডিএফ টাওয়ারে রাজনৈতিক সহাবস্থান বিষয়ক এক সেমিনারে বক্তারা একথা বলেন।

ইউএসএআইডির অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহায়তায় মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম সেমিনারের আয়োজন করে।
সেমিনারে বরগুনার সামাজিক, সাংস্কৃতি ও গণমাধ্যমসহ নানা শ্রেণী পেশার ৪৫ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম বরগুনার সভাপতি চিত্তরঞ্জন শীলের সভাপতিত্বে সেমিনারটি পরিচালনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর ডেপুটি ডিরেক্টর দিপু হাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ফোরামের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু। এছাড়াও সুজনকে সাবেক সভাপতি আব্দুর রব ফকির, জেলা মহিলা পরিষদের সভানেত্রী নাজমা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
March 5, 2026
Fajr 5:02 am
Sunrise 6:13 am
Zuhr 12:09 pm
Asr 4:23 pm
Maghrib 6:06 pm
Isha 7:17 pm
Dhaka, Bangladesh
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ