শিরোনাম

| |

ঝালকাঠিতে পুলিশের উপর হামলা মামলায় ওয়ারেন্টভুক্ত উপজেলা বিএনপি’র সভাপতি গ্রেফতার

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: November 3, 2023 8:04 PM
Print Friendly and PDF

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঝালকাঠি জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য এবং নলছিটি উপজেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট আনিচুর রহমান খান হেলাল পুরোনো মামলায় গ্রেফতার হয়েছেন।

গত সাত মাস আগে ঝালকাঠিতে পুলিশের উপর হামলা মামলায় ওয়ারেন্টভুক্ত ছিলেন তিনি। শুক্রবার ৩ ন‌ভেম্বর মধ্য রাতে নলছিটি পৌর শহরের নিজ বাসা থেকে ঝালকাঠি সদর এবং নলছিটি থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন সরকার।

ওসি বলেন, গত ২৫ ফেব্রুয়ারি শনিবার দুপুরের দিকে ঝালকাঠি জেলা শহরের আমতলা গলি এলাকায় বিএনপির নেতাকর্মীরা তাদের কেন্দ্র ঘোষিত পদযাত্রা কর্মসূচী পালন করছিলো। তারা পদযাত্রার নামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছিল। তাদের বাঁধা দেওয়ায় পুলিশকে লক্ষকরে ইটপাটকেল নিক্ষেপ করে বিএনপি নেতাকর্মীরা। এতে ওসি (অপারেশন) ফিরোজসহ তিন পুলিশ আহত হয়েছেন। ঘটনাস্থল থেকেই ১৬ জনকে আটক করা হয়েছিলো। সেই মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ছিলো আনিচুর রহমান হেলাল।

এ ব্যাপারে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন জানান, চলমান আন্দোলনকে নিস্তেজ করতে পুরানো মামলায় নলছিটি উপজেলা বিএনপির সভাপতিকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ