শিরোনাম

| |

বাকেরগঞ্জে উপজেলা আওয়ামী লীগ সভাপতি শামসুল আলম চুন্নু’র বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: October 23, 2023 12:28 PM
Print Friendly and PDF

নাদিম মাহমুদ বাকেরগঞ্জ প্রতিনিধি::দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ বাকেরগঞ্জ আসনের আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম চুন্নু শারদীয় দূর্গা পূজা উপলক্ষে ভিবিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করার প্রত্যয় জানিয়ে ২২ অক্টোবর রবিবার দিনব্যাপী বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং প্রতিটি পূজা মন্ডপে নগদ অনুদান প্রধান করেছেন।

বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি, রঙ্গশ্রী, পাদ্রীশিবপুর, ভরপাশা ইউনিয়নসহ পৌরসভার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি হিন্দু ধর্মালম্বীদের সাথে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা বিনিময় করেন এবং পুজা মন্ডপের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট প্রশাসনকে সর্বোচ্চ সর্তক অবস্থায় থেকে দায়িত্ব পালনের জন্য অনুরোধ করেন।

পূজা মন্ডপ পরিদর্শন কালে তিনি সাংবাদিকদের জানান,
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশ আওয়ামী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছেন। জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তিনি সকল হিন্দু ধর্মালম্বীদের মধ্যে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা বার্তা পৌছে দিয়েছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম চুন্নু’র সাথে ভিবিন্ন পূজা মন্ডপ পরিদর্শন কালে, বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবুল হোসেন খলিফা, যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য নিয়ামত আব্দুল্লাহ পলাশ, উপজেলা আওয়ামী লীগ সদস্য সৈয়দ সুলতান মীরা, শ্রম বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য জয়নাল হাওলাদার, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি বাবু সুনীল কুমার দাস ঝন্টু, নিয়ামতি ইউনিয়ন আওয়ামী সাধারণ সম্পাদক বাবু বিমল চন্দ্র সাহা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক হোসেন গাজী, রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও যুবলীগ নেতা বশির উদ্দিন সিকদার, ভরপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও যুবলীগ নেতা আশ্রাফুজ্জামান খোকন, নিয়ামতি ইউনিয়নে আওয়ামী লীগ (সাবেক) মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী বাদশা নিজামী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আমিরুজ্জামান রিপন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান আবুল কালাম, উপজেলা শ্রমীক লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, সেচ্ছাসেবক লীগের সভাপতি শাহাআলম ডালী, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান সজীব, সরকারি বাকেরগঞ্জ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান দোলন, নিয়ামতি ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক সৈয়দ মিরাজ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন খান (জজ) প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ