শিরোনাম

| |

লালমোহনে বিভিন্ন রোগে আক্রান্ত ৪৪ জন রোগীকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক হস্তান্তর

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: October 21, 2023 10:27 PM
Print Friendly and PDF

ভোলা লালমোহন প্রতিনিধি::লালমোহনে সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার,কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড,জনামগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত ৪৪ জন রোগীকে ৫০ হাজার টাকা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তার মোট ২২ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।
আজ সকালে লালমোহন উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক হস্তান্তর করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তৈয়বুর রহমান, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বাদল সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন উপস্থিত ছিলেন

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ