শিরোনাম

| |

স্বরূপকাঠিতে ১২৪টি পূজা মণ্ডপে আনোয়ার হোসেন মঞ্জুর অনুদান বিতরণ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: October 18, 2023 3:14 AM
Print Friendly and PDF

পিরোজপুর প্রতিনিধি:১৪ দলীয়ভুক্ত জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির ব্যক্তিগত তহবিল থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পিরোজপুরের স্বরূপকাঠি (নেছারাবাদ) উপজেলায় ১২৪টি মন্দিরে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে স্বরূপকাঠি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে শারদীয় দুর্গাপূজা আয়োজনের এসব পূজা মণ্ডপের সভাপতি ও সম্পাদকদের হাতে নগদ অনুদান হস্তান্তর এ উপলক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ স্বরূপকাঠি শাখার সভাপতি শশাঙ্ক সমাদ্দারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন স্বরূপকাঠি উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রনি দত্ত জয়, পূজা পরিষদের সাধারণ সম্পাদক ডা. সৌরভ কুমার সূতার, ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম আলী, স্বরূপকাঠি প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম, কাউখালী উপজেলা জাতীয় পার্টি-জেপি’র ভারপ্রাপ্ত সভাপতি মো. নূরুল আমীন মহাজনসহ অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা জেপি’র সাধারণ সম্পাদক মঞ্জুরুল মাহফুজ পায়েল, কাউখালী উপজেলা জেপি’র সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান জুয়েল, স্বরূপকাঠি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হযরত আলী হিরু, কাউখালী জেপি নেতা নেপাল চন্দ্র দে, স্বরূপকাঠি উপজেলা জেপি’র সাংগঠনিক সম্পাদক রতন কর্মকার, কাউখালী উপজেলা যুব সংহতির সভাপতি নূরুজ্জামান মনু, কাউখালী উপজেলা যুব সংহতির সিনিয়র সহসভাপতি শিমূল খান, কাউখালী উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক কাইয়ূম শেখ, কাউখালী উপজেলা ছাত্র সমাজের সভাপতি শামীম হোসেন, কাউখালী উপজেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক জয়দেব সমাদ্দার, কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি শামীম আহম্মেদ, কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক আবু সাঈদসহ অনেকে।

 

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ