শিরোনাম
শেখ মুজিবের ভালোবাসায় এক ভিন্ন রকম আয়োজন করলেন সেচ্ছাসেবক লীগ সম্পাদক – আকতার হোসেন
মোঃ হাসনাইন আহমেদ : ভোলা
মুজিব আমার চেতনা, মুজিব আমার বিশ্বাস, মুজিব মানেই বাংলাদেশ, মুজিব মানেই বেঁচে থাকার চেতনা, মুজিব ছারা বাংলাদেশের অস্তিত্ব ভাবা কখনোই সম্ভব নয় জনমনে । এবার ভোলায় এক ভিন্ন রকম ইতিহাস গড়লেন জেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আকতার হোসেন। নতুন প্রজন্মের নিকট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাস পৌঁছে দিতে বাংলাদেশ ভারত সমন্বিত সিনেমা মুজিব প্রকাশিত হয়েছে গত বেশ কয়েকদিন আগে ।
এবার সেই সিনেমা রাজনৈতিক নেতা,কর্মী সহ সাধারণ মানুষ কে দেখার সুযোগ করে দিয়ে আলোচনায় আসলেন ভোলা জেলার এই সেচ্ছাসেবকলীগ নেতা, জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে মুজিব সিনেমা দেখতে যান এই নেতা। এসময় সিনেমা শেষ করে মনের অভিব্যক্তি প্রকাশ করেন নেতাকর্মীরা।
তবে বঙ্গবন্ধুর মতো একজন ইতিহাস কখনোই দুই থেকে তিন ঘন্টার সিনেমায় সম্পুর্ন তুলে ধরা সম্ভব নয়, বঙ্গবন্ধুর ইতিহাস জানতে অনেক সময় আর চেষ্টার প্রয়োজন বলে দাবী জেলা সেচ্ছাসেবকলীগ সম্পাদক আকতার হোসেনের।