শিরোনাম

| |

ঝালকাঠিতে জাতীয় পার্টির নির্বাচনী প্রচারণা শুরু

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 29, 2023 1:13 AM
Print Friendly and PDF

,ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠিতে জাতীয় পার্টির নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে ঝালকাঠি-২ আসনে সদর উপজেলার ১নং গাভারামচন্দ্রপুর ইউনিয়ন পার্টি অফিসে ইউনিয়ন কমিটির সভাপতি মো: রিয়াজ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জাপা’র সভাপতি মো: আনোয়ার হোসেন আনু, প্রধানবক্তা সদর উপজেলার সভাপতি মো: আনোয়ার হোসেন তালুকদার, বিশেষ অতিথি ছিলেন জেলা জাপা’র সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল আলীম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবু শহিদ, জেলা যুব সংহতির সভাপতি মো: ইউনুস হাওলাদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শহর শাখার যুগ্ম সম্পাদক আ: আলিম খলিফা, যুব সংহতির অন্যতম সদস্য আশ্রাফুল ইসলাম শাকিল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, জেলা ছাত্রসমাজের আহ্বায়ক মো: মিজানুর রহমানপ্রমুখ।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, জাতীয় পার্টি ৩০০ আসনে নির্বাচনে অংশ গ্রহন করার লক্ষ্যে মাঠে ময়দানে দলীয় কার্যক্রম চালাচ্ছে। জাতীয় পার্টি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন এর আশাবাদ ব্যক্ত করেন। তারা আরো বলেন, সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টি পুন:রায় ক্ষমতায় আসবে। দেশের জনগন লাঙ্গলে ভোট ধেয়ার অধির আগ্রহ নিয়ে বসে আছে। নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলে বিপুল ভোটে জাপা’র প্রার্থীরা বিজয় লাভ করবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ