শিরোনাম

| |

রাজাপুরে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন অনুষ্ঠান

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 10, 2023 9:47 PM
Print Friendly and PDF

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ- ঝালকাঠির রাজাপুরে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক বেতার অনুষ্ঠান “নারী কথা” সমতা ও ক্ষমতায়ণে নারীর অবস্থান এর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজাপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অপরাজিতা নেটওয়ার্ক এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইয়াসমিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অপরাজিতার বিভাগীয় প্রকল্পের সমন্বয়কারী ঝুমু কর্মকার, ঝালকাঠি জেলা সমন্বয়কারী উজ্জ্বল কুমার পাল, মনিটরিং অফিসার  তানভীর মোশারফ, ফিল্ড কর্ডিনেটর শাহানাজ পারভীন, সীমা বিশ্বাস। রাজাপুর অপরাজিতা নেটওয়ার্ক এর সভাপতি নাদিরা পারভীন, সাধারণ সম্পাদক বাউল ছালমা প্রমূখ।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রাজাপুরর স্থানীয় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ছালমা যুব সংস্থা ও শিল্পীগোষ্ঠীর শিল্পীরা। সার্বিক সহযোগীতায় ছিলেন সাংবাদিক আলমগীর শরীফ, ও অপরাজিতা সাবিনা ইয়াসমিন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ