শিরোনাম

| |

অসুস্থ অসহায় মানুষের কল্যাণে শেখ হাসিনা সরকার, শাহজাদা এমপি

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 17, 2023 9:28 PM
Print Friendly and PDF

পটুয়াখালী দশমিনা প্রতিনিধিঃমাননীয় প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যাণ তহবিল থেকে গরীব দুস্থ অসহায় রুগ্ন অসুস্থ মানুষের সাহায্যার্থে গলাচিপা -দশমিনা নির্বাচনী এলাকার মাননীয় জাতীয় সংসদ সদস্য পটুয়াখালী- ১১৩(৩) আলহাজ্ব এস এম শাহজাদা গতকাল গলাচিপা উপজেলার ৬০ জন অসহায় অসুস্থ গরীব মানুষের মাঝে নগদ টাকার চেক বিতরণকালে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দেশের মানুষের ভাগ্য উন্নয়নে সর্ব ক্ষেত্রে সহায়তা দিয়ে কল্যাণ করে যাচ্ছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও জননেতা মু. শাহিন, অফিসার্স ইনচার্জ শোনিত কুমার গায়েন, আ’লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটু, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবিদ হোসেন রুবেল ,জেলা পরিষদের সদস্য ও আওয়ামীলীগ নেতা মাইনুল ইসলাম রনো, বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুদ্দীন শানু ঢালী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চরকাজল ইউপি চেয়ারম্যান মোঃ হাবিব মোল্লা, প্রেসক্লাব সভাপতি মু:খালিদ হোসেন মিল্টন প্রমুখ। সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী। সার্বিক সহযোগিতা ও আয়োজনে দায়িত্ব পালন করে উপজেলা প্রশাসন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ