শিরোনাম

| |

বানারীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: January 4, 2023 10:48 PM
Print Friendly and PDF

বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:বরিশালের বানারীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বুধবার (৪ ডিসেম্বর) রাত ১২টা ১ মিনিটে কেক কেটে কর্মসূচির শুভ সূচনা করা হয়। বুধবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পু্ষ্পার্ঘ্য অর্পন করেন উপজেলা ও পৌর ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে সকাল ১০টায় আওয়ামী লীগ কার্যালয়ের সম্মুখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, সহসভাপতি আকতার হোসেন মোল্লা, এটিএম মোস্তফা সরদার ও আব্দুল জলিল ঘরামী, যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত লাল কুণ্ডু, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সরদার, ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা।
উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন হোসেন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের, সহসভাপতি মমিনুল কবির মিঠুন, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুর রহমান সোহাগ, মেহেদি হাসান উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথ, মাহাতাব ইসলাম মহাসিন, সাগর আহম্মেদ সাজু ও পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন (রাসেল মাল) প্রমুখ।
পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরীর প্রাণবন্ত সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চাখার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আকন মাসুম বিল্লাহ্, ছাত্রলীগ নেতা ফজলে রাব্বি, মনির হোসেন, সুমন সিদ্দিকী, হৃদয় সাহা, সোয়ানুর রহমান নাঈম ও মিরাজ হোসেন মোল্লাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগ নেতৃবৃন্দ। পরে পৌর শহরে বাদ্যযন্ত্রের তালে তালে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

বানারীপাড়া, বরিশাল
তারিখ: ৪ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ