শিরোনাম

| |

বরিশালে যুব অধিকার পরিষদ এর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: November 11, 2022 11:46 PM
Print Friendly and PDF

শফিকুল ইসলাম সাগর ::তারুণ্য নির্ভর নতুন রাজনৈতিক দল “গণ অধিকার পরিষদ”এর প্রধান রাজনৈতিক অঙ্গ সংগঠন যুব অধিকার পরিষদ, বরিশাল মহানগরের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১১ই নভেম্বর শুক্রবার বিকেল ৫ টায় নগরীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয় এ সম্মেলন।
বরিশাল মহানগর যুব অধিকার পরিষদের সভাপতি ফরহাদ হোসেন তালুকদার ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক জনাব শফিকুল ইসলাম সাগর।
আরো বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ ফরাজি ও সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন।
এসময় শফিকুল ইসলাম সাগর বলেন,”বর্তমান সময়ে রাজনৈতিক পরিস্থিতি ডিজিটাল রাজতন্ত্রে রুপ নিয়েছে।তিনি আরও বলেন,গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করে গণ মানুষকে জাগিয়ে তুলতে হবে এবং তারুন্য নির্ভর নতুন রাজনৈতিক দলই এই আন্দোলনে অগ্রণী ভুমিকা পালন করবে।

সভাপতির বক্তব্যে ফরহাদ হোসেন তালুকদার ফয়সাল বলেন,”সহিংসতা নয় মধ্যমপন্থার মাধ্যমেই আমরা এগিয়ে যাবো।ডাকসু সদ্য সাবেক ভিপি এবং গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরের নেতৃত্বে তৃণমূল পর্যায়ে অধিকারের চেতনা ছড়িয়ে পরবে,ইনশাল্লাহ।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ