শিরোনাম

| |

ঝালকাঠি জেলা পরিষদ নির্বাচনে আ’লীগের মনোনয়ন পেলেন খান সাইফুল্লাহ পনির

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 11, 2022 6:26 PM
Print Friendly and PDF

মো. নাঈম হাসান ঈমন: আসন্ন ঝালকাঠি জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।

শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে গণভবনে দলটির সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় তাঁকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত করা হয়।

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সভায় সভাপতিত্ব করেন।

জানা গেছে, এবারের জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী ৫ নেতা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরা হলেন-জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোঃ শাহ-আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ,নলছিটির সাবেক উপজেলা চেয়ারম্যান জি.কে মোস্তাফিজুর রহমান , সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান ও আওয়ামী লীগ নেতা ফয়জুর রব আজাদ।

উল্লেখ্য তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। ভোটগ্রহণ ১৭ অক্টোবর।

এদিকে এ্যাডঃ খান সাইফুল্লাহ পনির’র দলীয় মনোনয়ন পাওয়ায় নলছিটি, ঝালকাঠিসহ নানা জায়গায় আনন্দ মিছিল ও নেতা কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ