শিরোনাম

| |

ভান্ডারিয়া মহিলা আওয়ামী লীগ নেত্রী মাহামুদা হোসেন দিনার নামে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: August 30, 2022 6:50 PM
Print Friendly and PDF

মো. নাঈম হাসান ঈমন: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী মাহমুদা হোসেন (দিনা) দীর্ঘ পাঁচ বছর যাবৎ সুনামের সাথে ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচী দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।

মাহামুদা হোসেন (দিনা) জানান, আমার পিতা একজন বীর মুক্তিযোদ্ধা ও ভান্ডারিয়া উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন এবং মা ফাতিমা হোসেন ভাণ্ডারিয়া সদর ইউনিয়নের ১, ২ ও ৩ নং সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য ছিলেন। আমার বড় চাচা মরহুম মোঃ বেলায়েত হোসেন বেপারী একজন বীর মুক্তিযোদ্ধা, ভাণ্ডারিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সদস্য এবং ভাণ্ডারিয়া সরকারি কলেজ এর ছাত্রলীগ মনোনীত সাবেক ভিপি ছিলেন। আমার চাচা ফারুক হোসেন বেপারী বাংলাদেশ ছাত্রলীগ ভান্ডারিয়া থানা শাখার সাবেক সভাপতি ছিলেন।

আমি নারী অধিকার ও নারীর কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন সংগঠনের সাথে কাজ করে আসছি। আমি জাতীয় যুব কাউন্সিলের উপজেলা মনোনয়ন কমিটি গঠন কাঠামো কার্যপদ্ধতি ও ব্যবস্থাপনা বিধিমালা ২০২১ এর মাননীয় সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে সদস্য পদে আছি। আমার প্রতিষ্ঠিত সংগঠন “দেশবাংলা যুব উন্নয়ন পরিষদ” যুব উন্নয়নের লক্ষ্যে অসহায় মানুষকে সেবা প্রদান এবং সমাজ উন্নয়নে বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে। জাতীর জনক বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে দেশরত্ন গণতন্ত্রের মানস কন্যা জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন ও ভান্ডারিয়া মহিলা আওয়ামী লীগ শাখাকে সু-সংগঠিত করার লক্ষে প্রচেষ্টা অব্যাহত রাখব।

১৫ই আগষ্ট শোক দিবস পালনের দিন চেয়ার দেয়া নেয়াকে কেন্দ্র করে সীমা ফেরদৌস আমার ও আমার সদস্যদের সাথে অসৌজন্যমূলক আচরন করে।যাহা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উপস্থিত নেতৃবৃন্ধ বিষয়টি অবগত আছেন।

উল্লেখ থাকে যে, সীমা ফেরদৌস আমার ও আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে আসছে। ইতোমধ্যে সীমা ফেরদৌস আমার বিরুদ্ধে বেশ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশ করিয়াছেন। আমি উক্ত প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ