শিরোনাম
প্রতিনিধি বাউফল:
জাতীয় সংসদের সরকারী প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ আসম ফিরোজ বলেন, বোকার দলে বিএনপির দেশ প্রেম নাই। তারা রোজ রোজ হ্যারিকেন নিয়ে মিছিল করে। প্রতিদিন বলে জিনিস পত্রের দাম বেশি। তারা কি জানেনা, বিশ্ব বাজারে সকল পণ্যের দাম বেড়েছে? ২৩ হাজার মেগওয়াট বিদ্যুৎ দেওয়ার ক্ষমতা আওয়ামীলীগ সরকারের আছে। কিন্তু আমরা কমিয়ে দিয়েছি এ কারনে, বিদ্যুৎ উৎপাদন করতে যে তৈল লাগবে সেই টাকা দিয়ে যদি বেশি দামে তৈল ক্রয় না করি তবে আমাদের রিজার্বে মওজুদ থাকবে। শনিবার বেলা ১২টায় পটুয়াখালীর বাউফল উপজেলার কারখানা নদীর বাহেরচর বাজার হতে ১২৮ নং চর রঘুনাথদ্দী সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত অস্থায়ী নদী তীর রক্ষা কবলিত নদী তীর সংরক্ষণ প্রকল্পের উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ২৫০ মিটার এলাকার ১২০৮৮টি জিও ব্যাগ ফেলে অস্থায়ী তীর রক্ষা প্রকল্পের প্রাক্কালিত ব্যয় ধরা হয়েছে ৬০ লক্ষ টাকা। ওই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ড পটুয়াখালী এর নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান, সহকারী কমিশনার ভূমি মো: বায়েজিদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান ও এপিএস আনিচুর রহমান।
এম অহিদুজ্জামান ডিউক
০১৭১১১৩৬৭০২
১৩-০৮-২০২২