শিরোনাম
প্রতিনিধি, পটুয়াখালী:: গত শুক্রবার (২২ জুলাই ) বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনী প্রচারণাসভায় দেওয়া আমার আংশিক বক্তব্যকে ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে এবং বক্তব্যকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হচ্ছে। অথচ, একবারো আমার কাছে জানতে চাওয়া হলো না। তাই, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার রাজনৈতিক ও সামাজিক সহকর্মী ও বন্ধুদের উদ্দেশ্যে গতকালের (শুক্রবার ২২ শে জুলাই ) বক্তব্য প্রসঙ্গে দুটি কথা বলতে চাই বলে আ’লীগ নেতা জোবায়দুল হক রাসেল তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখিত পোস্ট করেছেন।
আ’লীগ নেতা জোবায়দুল হক রাসেল তার ফেসবুকে লেখে, ইভিএম একটি আধুনিক নির্বাচনী ব্যবস্থা। এটির স্বচ্ছতা ও কার্যকারিতা বিতর্কের ঊর্দ্ধে। ইভিএম-এ ইলেকশান ইঞ্জিনিয়ারিং হয় না।
আমরা জানি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে ভোট একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ভোটকে কেন্দ্র করে উৎসাহ ও উদ্দীপনার কমতি থাকে না। ভোটের যুদ্ধটা ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের মধ্যেও হয় আবার নিজের দলের মধ্যেও হয়। এক দলের বহু প্রার্থী থাকে। তাদের মধ্যে একজন দলীয় মনোনয়ন পায় আর বাকিরা বঞ্চিত হয়। এটাই স্বাভাবিক। তবে মনোনয়ন বঞ্চিতদের কেউ কেউ আবার স্বতন্ত্র প্রার্থী হয় অথবা মূল প্রার্থীকে পর্দার আড়াল থেকে বিরোধীতা করে। এই চর্চা স্থানীয় নির্বাচনে প্রবল।
আমার বক্তব্যের যে অংশটুকু প্রচারিত হয়েছে, সে কথার উদ্দেশ্য ছিল- শুধুই নিজেদের রাজনৈতিক কর্মীদের ঐক্য বজায় রাখা, যাতে কেউ মূল প্রার্থীর বাইরে গিয়ে নির্বাচনী ভূমিকা পালন না করে। নির্বাচনের আগে ও নির্বাচনের দিনে যদি নিজেদের কোনো কর্মী দলের মূল প্রার্থীর বাইরে কাজ করার চেষ্টা করে সেটি আমাদের নজরে আসবে, আমি এই কথাটিই বোঝাতে চেয়েছি। এটিই আমার মনের মূলভাব।
জোবায়দুল হক রাসেলের ফেসবুক থেকে নেয়া।########
[২৫|০৭|২০২২]