শিরোনাম

| |

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে বাউফলে প্রস্তুতি সভা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: June 18, 2022 3:01 PM
Print Friendly and PDF

প্রতিনিধি বাউফল :: বাঙ্গালীর অহংকার পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষ্যে পটুয়াখালীর বাউফলে প্রস্তুতি মূলক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে পৌরশহরের কুন্ডপট্টি সড়কের আওয়ামীলীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সদস্য এসএম ইউসুফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌর মেয়র জিয়াউল হক জুয়েল। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দাশপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এন এম জাহাঙ্গীর হোসেন, বাউফল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মো. ফরহাদ হোসেন, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার গাঙ্গুলী, সেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সিপন ও ছাত্রলীগ সভাপতি সম্পাদক সাইদুর রহমান হাসান ও মাহমুদ রাহাত জামসেদ। আয়োজিত সভা থেকে সাংবাদিকদের জানান, উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরশহর থেকে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নীতি নির্ধারণী পর্যায়ের নেতা কর্মীরা সভায় অংশগ্রহন করেন। সভায় ২৫শে জুন পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান ও প্রধানমন্ত্রীর জনসভায় তিন সহ¯্রাধীক মানুষ অংশ গ্রহনের লক্ষ্যে ৬টি উপ-কমিটি করা হয়। সেই কমিটি নুরাইনপুর থেকে লঞ্চযোগে নেতাকর্মীদের নিয়ে জনসভায় অংশ গ্রহন সহ আনা নেওয়ার ব্যবস্থা করবেন।

১৮-০৬-২০২২

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ