শিরোনাম

| |

পিরোজপুর জেলা ছাত্রলের বিক্ষোভ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 23, 2022 6:35 PM
Print Friendly and PDF

পিরোজপুর প্রতিনিধি ::ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ রওনকুল ইসলাম শ্রাবন এর উপর পুলিশি হামলা ও বেগম জিয়ার বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে আজ ২৩ মে সকাল ১০টায় বিক্ষোভ করেন পিরোজপুর জেলা ছাত্রদল। এ সময় বিক্ষোভে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের নব নির্বাচিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান লিটন ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ আলী তুষার। বিক্ষোভকারীরা জেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক দলের পদ বঞ্চিত ত্যাগী নেতা একাধিক মামলার আসামী শেখ এমদাদুল হক মাসুদ বিক্ষোভকারীদের সঙ্গে একত্রিত হয়ে বিক্ষোভ করেন। বিক্ষোভ শেষে নেতৃবৃন্দ জেলা কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে উপস্থিত বক্তারা পৃথক পৃথক বক্তৃতায় বলেন আজ দেশে যেমন দ্রব্যমূলের উর্দ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা হয়ে গেছে। সরকার এদিকে নজর না দিয়ে দেশের প্রধান বিরোধী দল বিএনপিকে নিধন করার লক্ষ্যে নব নির্বাহিত কেন্দ্রীয় ছাত্রদলের আহবায়ক মোঃ রওনকুল ইসলাম শ্রাবনের উপরে পুলিশ কর্তৃক পরিকল্পিত হামলা চালিয়েছে তার তীব্র প্রতিবাদ করছি। অপর দিকে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের ১৯৭১ সালের রনাঙ্গনের বীর উত্তম খেতাব প্রাপ্ত সেক্টর কমান্ডার বাংলাদেশের সাবেক সফল রাষ্ট্রনায়ক শহীদ জিয়াউর রহমান এর সহধর্মীনি বাংলাদেশের তিন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদাজিয়াকে নিয়ে আজকে শাসক দল কু-রুচিপূর্ণ মন্তব্য করেছে তার তিব্র প্রতিবাদ করছি।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ