শিরোনাম
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপেজলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের বিরুদ্ধে তার রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্রমূলক কার্যক্রমের প্রতিবাদে সংবাদ সম্মলন করেছে উপজেলা আওয়ামী লীগ। আজ সোমবার (২৩মে) সকাল সাড়ে ১০টায় উপেজলা মুক্তিযোদ্ধা মিলনকেন্দ্রে সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়। সংবাদ সম্মেলনে সভাপতি-সাধারন সম্পাদক স্বাক্ষরিত লিখিত বক্তাব্য উপস্থাপন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন। সংবাদ সম্মেলনে রাজাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও জীবনদাসকাঠী এন, এ, এস দাখিল মাদ্রাসার সভাপতি আবুল কালাম আজাদের বিরুদ্ধে মাদ্রাসা সংক্রান্ত কার্…